ঢাকা | বঙ্গাব্দ

চাঞ্চল্যকর কলেজ ছাত্র জাকারিয়া হত্যা মামলার ৬ নম্বর আসামি সাতক্ষীরা থানা পুলিশের হাতে গ্রেপ্তার

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2026 ইং
জাকারিয়া খান হত্যা মামলার ৬ নম্বর আসামি মো. সাগর ছবির ক্যাপশন: জাকারিয়া খান হত্যা মামলার ৬ নম্বর আসামি মো. সাগর
ad728

সাতক্ষীরা বিশেষ প্রতিনিধি (মোস্তাফিজুর) : সাতক্ষীরায় সম্প্রতি আলোচিত জাকারিয়া খান হত্যা মামলার এজাহারভুক্ত ৬ নম্বর আসামি মো. সাগর ওরফে মো. মোস্তাফিজুর রহমানকে (২৭) গ্রেপ্তার করেছে সাতক্ষীরা সদর থানা পুলিশ।

‎

‎রোববার (১১ অক্টোবর) রাত আড়াইটার দিকে সাতক্ষীরা পৌরসভার লেকভিউ রিসোর্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সাগর সাতক্ষীরা শহরের ইটাগাছা পশ্চিমপাড়ার বাসিন্দা। তার পিতার নাম মো. হাসান উল্লেখ করা হলেও প্রকৃত নাম মো. শাহাজান আলী ওরফে বাবু।

‎

‎সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, জাকারিয়া খান হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া ৬ নম্বর আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

‎

‎উল্লেখ্য, গত ২ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ের প্রধান ফটকের পাশে একটি চায়ের দোকানের সামনে বিরোধের জেরে জাকারিয়া খান ছুরিকাঘাতে গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


‎


নিউজটি আপডেট করেছেন : G M Alamgir Hossain

কমেন্ট বক্স