ঢাকা | বঙ্গাব্দ

সাতক্ষীরা জেলায় ৩০ বোতল ফ্রাইডল সহ ডিবি'র হাতে আটক নারী মাদক চোরাকারবারি হালিমা

  • নিউজ প্রকাশের তারিখ : Nov 5, 2026 ইং
৩০ বোতল ফ্রাইডল সহ ডিবি'র হাতে আটক মাদক চোরাকারবারি হালিমা ছবির ক্যাপশন: ৩০ বোতল ফ্রাইডল সহ ডিবি'র হাতে আটক মাদক চোরাকারবারি হালিমা
ad728

মানব চিত্র ডেস্ক : সাতক্ষীরা জেলায় ৩০ বোতল “ফেয়ারহাইল” মাদকসহ নারী চোরাকারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।


সাতক্ষীরা সদরের শ্রীরামপুর থেকে ৩০ বোতল ভারতীয় মাদক “ফেয়ারহাইল” সহ নারী চোরাকারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।


বুধবার (৪ নভেম্বর) রাত ১০টার দিকে সদরের পশ্চিম শ্রীরামপুর এলাকায় এআটকের ঘটনা ঘটে।আটককৃত ওই নারীর নাম হালিমা (৪৮)। সে ওই এলাকার রবিউল গাজীর স্ত্রী।


জেলা গোয়েন্দা পুলিশ ডিবি’ অফিসার ইনচার্জ ওসি মাহমুদুর রহমান জানান, পুলিশ সুপারের নির্দেশনায় চলমান মাদক বিরোধী অভিযানে শ্রীরামপুর এলাকা থেকে ৩০ বোতল “ফেয়ারহাইল” নামক মাদক সহ এক নারীকে আটক করা হয়ে।


তিনি জানাান ধৃত আসামীর নিকট থেকে ৩০ (ত্রিশ) বোতল FAIRHYL Cough Linctus ( ফেয়ারহাইল) জব্দ করার হয়।


ওসি ডিবি আরো জানান, এ বিষয়ে সাতক্ষীরা থানায় ডিবি পুলিশ বাদী হয়ে আসামীর নামে এজাহার দাখিল পূ্র্বক আসামীকে বিঞ্জ আদালতে পাঠানো হয়েছে। 


নিউজটি আপডেট করেছেন : G M Alamgir Hossain

কমেন্ট বক্স