ঢাকা | বঙ্গাব্দ

ঈদে সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 20, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

মানবচিত্র ডেস্ক : ২১ মার্চ শনিবার পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসী ও বিশ্বের সমগ্র মুসলমানদের উদ্দেশ্যে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক বাণীতে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও পারস্পরিক সম্প্রীতি জাগ্রত করার ওপর জোর দিয়েছেন।


প্রধানমন্ত্রী বলেন, এই আনন্দের দিনে আমরা যেন সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিই-এটাই হোক আমাদের অঙ্গীকার।

‎তিনি আরও বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় দুটি ধর্মীয় উৎসবের একটি। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযমের পর ঈদ আমাদের জীবনে আনন্দ, শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।

‎প্রধানমন্ত্রী রমজান মাসের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান সংযম, ত্যাগ, খেদমত ও আত্মশুদ্ধির অনন্য শিক্ষা দেয়। এই এক মাসের সাধনা আমাদের আত্মসংযমী হতে এবং অন্যের কষ্ট অনুভব করতে শেখায়। এর মাধ্যমে সমাজে সহমর্মিতা ও পারস্পরিক সহযোগিতার মনোভাব জাগ্রত হয়।
‎প্রধানমন্ত্রী এসময় সবাইকে ঈদের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে মানবিক, উন্নত, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান জানান। এছাড়া তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন যেন ঈদুল ফিতরের আনন্দ, রহমত ও বরকত সব দেশের মানুষকে বর্ষিত করে।

‎প্রধানমন্ত্রী তারেক রহমান সবার মঙ্গল কামনা করে আরও বলেন, মহান আল্লাহ আমাদের দেশ ও জাতিকে শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান এবং সমগ্র মুসলিম উম্মাহর কল্যাণ নিশ্চিত করুন।


নিউজটি আপডেট করেছেন : G M Alamgir Hossain

কমেন্ট বক্স