ঢাকা | বঙ্গাব্দ

বাংলাদেশ টাইমসের কয়েকজন সাংবাদিককে অফিস চলাকালীন তুলে নেওয়ার অভিযোগ

  • নিউজ প্রকাশের তারিখ : Feb 8, 2026 ইং
ফাইল ফটো ছবির ক্যাপশন: ফাইল ফটো
ad728
অনলাইন ডেস্ক : দেশের সংবাদ পরিবেশকে কেন্দ্র করে চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হলো রাজধানী! বাংলাদেশ টাইমসের অফিসে অভিযান চালিয়ে সেনা সদস্যের পরিচয়ে কর্তব্যরত সাংবাদিকদের ঘেরাও করা এবং কিছু সাংবাদিককে আটক করার অভিযোগ উঠেছে।
‎বাংলাদেশ টাইমসের মোবাইল জার্নালিজম এডিটর ইন চিফ সাব্বির তার সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছেন, অফিসে প্রবেশ করে সেনা সদস্যের পরিচয়ে সন্ধ্যাকালীন সময়ে কর্তব্যরত সাংবাদিকদের তুলে নিয়ে যাওয়া হয়েছে।
‎নির্বাচন প্রাককালীন এই সময়ে এমন ঘটনা স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে বলে তিনি মন্তব্য করেছেন। এ ঘটনায়  সাংবাদিক সমিতি ও বিভিন্ন সাংবাদিক সংগঠন উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছে। তারা বলেছেন, এটি সংবাদ স্বাধীনতার জন্য বড় হুমকি এবং জরুরি ভিত্তিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পদক্ষেপ গ্রহণ করা উচিত।

নিউজটি আপডেট করেছেন : G M Alamgir Hossain

কমেন্ট বক্স