ঢাকা | বঙ্গাব্দ

'রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে' লিপ্ত থাকার অভিযোগে সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতার করেছে ডিবি

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 13, 2026 ইং
ফাইল ছবি ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

মানবচিত্র ডেস্ক : বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে অর্থায়নের মাধ্যমে সরকার ও রাষ্ট্রের বিরুদ্ধে 'ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড ও উস্কানিমূলক প্রচারণা চালানোর' অভিযোগে সাবেক দুই জন সেনা কর্মকর্তাকে গ্রেফতার করেছে  গোয়েন্দা পুলিশ (ডিবি)।

‎


‎গ্রেফতারকৃতরা হলেন- অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কাজী গুলশান আরা (৪৩) এবং অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ (৪৭)।

‎

‎গত রোববার রাতে ঢাকার পল্লবী ও বনানী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের প্রধান মো. শফিকুল ইসলাম।

‎

‎গ্রেফতারের পর সেনাবাহিনীর সাবেক ওই দুই কর্মকর্তাকে ঢাকার মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

‎

‎পরে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলা গ্রেফতার দেখিয়ে সোমবার বিকেলে আদালতে তোলে পুলিশ। সেখানে তদন্তকারী কর্মকর্তা সাতদিনের রিমান্ড আবেদন করলেও শুনানি শেষে চার দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

‎

‎এদিকে, ক্ষমতাসীন দল বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী সোমবার ঢাকায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের জানান, গ্রেফতার হওয়া সাবেক দুই সেনা কর্মকর্তা বাংলাদেশে নাশকতার পরিকল্পনা করছিলেন।

‎

‎গতবছর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মীদের যে 'গোপন বৈঠক ও প্রশিক্ষণ কর্মশালা' অনুষ্ঠিত হয়েছিল, সেটির সঙ্গেও গ্রেফতারকৃত সাবেক এই দুই সেনা কর্মকর্তার সম্পৃক্ততার তথ্য পাওয়া যাচ্ছে বলে বিবিসিকে জানিয়েছে পুলিশের একটি সূত্র।

‎

‎গত বছরের জুলাই মাসের ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনীর মেজর মো. সাদিকুল হককে চাকরিচ্যুত করে আইনের আওতায় আনা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।


‎


নিউজটি আপডেট করেছেন : G M Alamgir Hossain

কমেন্ট বক্স