ঢাকা | বঙ্গাব্দ

সাতক্ষীরায় ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Mar 20, 2026 ইং
সংগৃহীত ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728

সাতক্ষীরা বিশেষ প্রতিনিধি (মোঃ মোস্তাফিজুর) : পবিত্র ঈদ-উল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে সাতক্ষীরায় ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) ২৯ রমজান সকাল ১০ টায় সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা-তালতলা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্সে ঈদ সামগ্রী বিতরণের এ কর্মসূচি আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।


ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন, ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা।


প্রধান অতিথির বক্তব্যে এসময় তিনি বলেন, দুস্ত ও অসহায় মানুষের সহযোগিতা হোক আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমরা দুনিয়া থেকে কোন কিছু পাওয়ার জন্য মানবিক কাজ করতে চাইনা। আমরা আজ পাঁচ শত পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ কার্যক্রম পরিচালনা করলাম, আগামীতে আরো অনেক বেশী দিতে পারি এই প্রত্যাশা করি এবং যাদের সামর্থ রয়েছে এই দরিদ্র পরিবারের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি।


‎ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাগুরা-তালতলা আলহাজ্ব আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মো. আলমগীর, সুপার মো. আছগর আলী, ইউনিভয়েস ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি আবু সাঈদ, সেক্রেটারি মোঃ মাসউদ, সহ-সভাপতি হযরত আলি, সহ-সম্পাদক আরিফুল ইসলাম রোহিত, ইমাম হুসাইন রাজ, আতিক মুজাহিদ প্রমুখ।


‎ঈদ উপহার বিতরণ কার্যক্রমের আওতায় সদরের লাবসা ও ঝাউডাঙ্গা ইউনিয়নে এবং পৌর সভার পলাশপোল এলাকায় দুস্ত ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী সেমাই, চিনি, লাচ্চা, নুডুলস ও তেল বিতরণ করা হয়।


নিউজটি আপডেট করেছেন : G M Alamgir Hossain

কমেন্ট বক্স